সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মোঃ আংগুর রহমান ভূইয়া

 

 

 

নেত্রকোনার মদন উপজেলার আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ( ৬ মে) এসএসসি (ট্রেড ২) বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, অসদুপায় অবলম্বন করার দায়ে বহিস্কৃত শিক্ষার্থীরা
হলেন-উপজেলার জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের এসএসসি পরীক্ষার্থী হিমেল মিয়া রোল নাম্বার ৭৪৪১২০, ওমর ফারুক রোল নাম্বার ৭৪৪১০৬, উপজেলা সুতিয়ারপাড় কারিগরি ও বাণিজ্য কলেজের এসএসসি পরীক্ষার্থী শাফায়েত রোল নাম্বার ৭৪৬৬৬৬, মদন আদর্শ ও কারিগরি বাণিজ্য কলেজের এসএসসি পরীক্ষার্থী হৃদয় মিয়া রোল নাম্বার ৭৪৩৯৪৫।

৪ জন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করে সাথে নিয়ে যায় স্মার্ট মোবাইল ফোন। স্মার্ট মোবাইল ফোন দেখে পরীক্ষা দেওয়ার কারণে তাদেরকে বহিস্কার আদেশ দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান।

 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ অলিদুজ্জামান বলেন, মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসি ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম শৃঙ্গলা ভঙ করে, তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin