সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

মদন পানি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া।)

 

 

নেত্রকোনার মদন উপজেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা শীর্ষক সমীক্ষার আওতায় এই সভার আয়োজন করা হয়।

সোমবার (২৮ জুলাই ২০২৫) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলিদুজ্জামান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউ এম- এর পানি সম্পদ প্রকৌশলী গবেষক মোঃ জাকির হোসেন।
আলোচনার মূল প্রতিপাদ্য ছিল মদন উপজেলার নদীভাঙন, জলাবদ্ধতা, সেচ ও আকস্মিক বন্যা ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় সমস্যা সমূহ চিহ্নিত করা এবং জনমত সংগ্রহের মাধ্যমে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী নাঈম কামরুল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াত ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিব উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান প্রমুখ।

এছাড়াও সভায় আইডব্লিউ এম-এর প্রকৌশলী তাজরিফা সুলতানা, সোলাইমান কবির আকাশ, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, সাংবাদিক মোঃ রাজিব মিয়া, সাংবাদিক মোঃ রাসেল আহমেদ,জনপ্রতিনিধিগণ, পানি উন্নয়ন বিভাগসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমীক্ষার প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়— কারিগরি, সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় একটি সমন্বিত ও টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন, যা মদন উপজেলার নদীভাঙন, জলাবদ্ধতা, সেচ সংকট এবং আকস্মিক বন্যা মোকাবিলায় সহায়ক হবে।

স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে এই সমীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। সভা শেষে বিভিন্ন পক্ষ থেকে মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin