সোমবার, ১১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

মদন সমন্বয় সভায় আ’লীগের ৬ ইউপি চেয়ারম্যান অনুপস্থিত।

বিশেষ প্রতিনিধি আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

 

নেত্রকোণার মদন উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ১৯ আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে।

 

সেই সভায় আ’লীগের ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত হয়নি। উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম মিয়া অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মদন উপজেলার ৮ ইউপি চেয়ারম্যানের মধ্যে আওয়ামীলীগের ৬ চেয়ারম্যান গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

 

এতে স্থবির হয়ে পরে ইউনিয়ন পরিষদ কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। রবিবার উপজেলার কাইটাইল ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্লাহ রয়েলকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন।

 

অনুপস্থিত চেয়ারম্যানগণ হলেন, ১ নং কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল, ৩নং মদন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম আকন্দ, ৪নং গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম খান মামুন, ৫নং মাঘান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাসুদ, ৬নং তিয়শ্রী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আওয়ামী লীগ নেতা হাদিস উদ্দিন সোমবার সমন্বয় সভায় যোগদান করেনি।

 

উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম মিয়া অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সমন্বয় সভায় সভাইকে লিখিত ভাবে চিঠি দেয়া হয়। কিন্তু আওয়ামী লীগের ৬ চেয়ারম্যান উপস্থিত হননি।

 

রবিবার কাইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েলের অপসারণের দাবিতে এলাকার জনগণ বিক্ষোভ মিছিল করেছে শোনেছি।

 

অনুপস্থিত চেয়ারম্যানদের মোবাইল ফোনে একাধিকবার কল করলে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin