সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

ময়মনসিংহ থেকে আটক হল নেত্রকোনা ছাত্রলীগের সভাপতি শাওন।

বিশেষ প্রতিনিধি আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ শহর থেকে গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে (৩২) আটক করেছেন পুলিশ।

আটকৃত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বস্তা গ্রামের চান মিয়া মাস্টারের ছেলে।

আজ বুধবার নেত্রকোনা মডেল থানায় করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, সেপ্টেম্বর মাসের প্রথমদিকে করা ওই দুটি মামলার বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এসব মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন ও নেত্রকোনা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

 

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin