বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোণায় অসহায় দুস্থদের মাঝে ৩১ বিজিবি’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ 

সিনিয়র রিপোর্টার এ কে  এম  আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী বাজারের সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি সাংবাদিকদের জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি দুই শতাধিক মানুষের মাঝে ইফতার, রাতের খাবার, ও খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সময় বিজিবি’র ক্যাপ্টেন আব্দুল আওয়ালসহ অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin