শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

মাসকা ইউনিয়নে তৃণমূলের সর্বোচ্চ ভোটারদের কাছে সালাম বাঙালী জনপ্রিয়

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া
  • আপডেটের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭৭ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে আব্দুস সালাম বাঙ্গালী জনপ্রিয়তায় শীর্ষে। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়-মাসকা ইউনিয়নের চেয়ারম্যার পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একমাত্র সালাম বাঙ্গালীই সর্বোচ্চ গ্রহণযোগ্য প্রার্থী। আসন্ন ইউপি নির্বাচনে সে চেয়ারম্যান পদে নির্বাচন করলে দলমত নির্বিশেষে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবে। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে নিজ দলীয় অনেকের বিরোধিতায় পরাজিত হয় বলে অনেকে মন্তব্য করেন। সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম বাঙালীর বর্তমান সময়ে সম্ভাব্য সকল প্রার্থীর চেয়ে অধীক জনপ্রিয় ও তার সমর্থক বেশী।

 

অনেকেই বলেন-এটা স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে পেশী শক্তি ও অন্যান্য পক্রিয়ায় চাপ প্রয়োগ করলে হিতে বিপরীত হবে। কয়েকজন সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা বলেন- সালাম বাঙ্গালীর বিকল্প সালাম বাঙ্গালীই। এছাড়াও তারা একমত প্রকাশ করে বলেন-এই ইউনিয়নে এমন সম্ভাব্য প্রার্থীর নাম শুনছি যিনি প্রার্থী হলে বিপুল ভোটের ব্যবধানে লজ্জাজনকভাবে পরাজিত হবে। এমনকি মেম্বারী নির্বাচন করলেও পরাজিত হবে।

 

এ বিষয়ে কথা হলে সাধারণ অনেক ভোটার বলেন- আব্দুস সালাম বাঙালী গত নির্বাচনের পর থেকে এলাকার জনমানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন।
তাই বর্তমান সময়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আব্দুস সালাম বাঙালীর সমর্থক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা এরই মধ্যে তার পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন।

 

এ বিষয়ে আব্দুস সালাম বাঙালী বলেন, জনগণ আমাকে ভালবাসেন, আমিও জনগনকে ভালবাসি। আমি নৌকার লোক। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে ছাত্রলীগের রাজনৈতির সাথে জরিত। সেই কলেজ শাখা থেকে শুরু করে উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছি। বিগত বিএনপি সরকারের সময় হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তার পরেও পিছ-পা হয়নি। গত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছিল। অল্পের জন্য পরাজিত হতে হয়েছে। আশাকরি আসছে ইউপি নির্বাচনে ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিবেন। আশা করি জনগণের ভোটে এবার আমি জয়ী হব।
পরিশেষে তিনি বলেন- সর্বশেষ জনগনের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin