শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

মিথ্যা মামলার প্রতিবাদে নেত্রকোণার কলমাকান্দায় যুবলীগের মানববন্ধন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলা কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমির হামজা জনিকে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যামামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কলমাকান্দা উপজেলা শাখা আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সরকারী পাইলট স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে গরু ব্যাবসায়ী মজিবুর রহমান হত্যাকান্ডে রংছাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আমির হামজা জনিকে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে আসামি করার প্রতিবাদে এবং সুষ্ট তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, সহ -সভাপতি  সোহেল রানা, তাজউদ্দিন আহমেদ,
আব্দুল ওয়াহাব, নাজিম উদ্দীন, সামছুদ্দিন খান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মাসুদ কবির, সহ সম্পাদক সুজিত ভৌমিক, সম্মানিত সদস্য জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে সুষ্ট তদন্ত পূর্বক মিথ্যা মামলা থেকে জনিকে অব্যাহতি ও
প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin