মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

মৃত্যু-বার্ষিকী আওয়ামীলীগ নেতা মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট গোলজার হোসেন

সিনিয়র রিপোর্টার, এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৭৩ বার পড়া হয়েছে

আজ ১০ আগষ্ট মঙ্গলবার জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭৫ সালের নেত্রকোনা বাকশালের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড্ভোকেট গোলজার হোসেন-এর দ্বিতীয় মৃত্যু-বার্ষিকী। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন। ১৯৭০ সালে তিনি নেত্রকোনা কলেজ ছাত্র সংসদে ভিপি হিসেবে নির্বাচিত হন। তিনি সারা জীবন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর আহবানে প্রতিটি আন্দোলন সংগ্রামে একজন অকুতোভয় সৈনিক হিসেবে তিনি রাজপথে লড়াকু নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৫ সালে কতিপয় বিপথগামী সৈনিকদের হাতে বঙ্গবন্ধু
স্বপরিবারের নিহত হওয়ার পর তার প্রতিবাদ করায় মাথায় হুলিয়া নিয়ে তিনি সাড়ে চার বছর পালিয়ে বেড়িয়েছেন। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত নেত্রকোনা মহকুমা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এড্ভোকেট গোলজার হোসেনের দ্বিতীয় মৃত্যু-বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি, জিকির আসকার, দুপুরে জয় নগরের বাসভবনে গবীর মিসকিনদের খাওয়ানো, বাদ আসর সদর উপজেলা জামে মসজিদে এবং মোহনগঞ্জ উপজেলার শ্যামপুর তার গ্রামের বাড়ীতে
স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সকল আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও শুভানুধ্যায়ীদের এ সকল কর্মসূচীতে অংশ গ্রহন করার জন্য তার পুত্র এডভোকেট মাশহুদুল মান্নান তৃষা বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin