শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

রোজাদারেরা ছাত্রলীগের জন্য প্রাণ ভরে দোয়া করছে: সোবায়েল

অভিজিৎ শান্ত, নেত্রকোণা।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৬২ বার পড়া হয়েছে

ইসলাম ধর্মমতে ত্যাগের মহিমা নিয়ে আসে মাহে রমজান। এই পবিত্র দিনে রোজাদারগণের মধ্যে ভোর রাতে সাহরি ও অপরাহ্নে ইফতার বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গত বছরের ন্যায় মাস ব্যাপী এই কর্মসূচি অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।

প্রায় প্রতিদিনই নেত্রকোণা জেলার কোনো না কোনো স্থানে সাহরি ও ইফতার নিয়ে হাজির হচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

একপর্যায়ে ছাত্রলীগ নেতা সোবায়েল জানান, রোজাদারদের দোয়া আল্লাহ কবুল করেন। ইফতার ও সাহরি পেয়ে তারা ছাত্রলীগের জন্য প্রাণ ভরে দোয়া করছেন। আল্লাহ যেন সকলকে দেশরত্ন শেখ হাসিনার পাশে থাকার সুযোগ দেন।

সারা জেলার ছাত্রলীগ কর্মীদের স্বীয় সামর্থ্য অনুযায়ী অসহায় রোজাদারদের পাশে থাকার নির্দেশনা দেয়া আছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin