বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লকডাউনের দ্বিতীয় দিনেও নেত্রকোনাতে কঠোর থেকে কঠোরতম দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনী

আইরিন আলিফ, নেত্রকোনা।
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫১৫ বার পড়া হয়েছে

করোনার সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় নেত্রকোনাতে পালিত হচ্ছে সরকার ঘোষিত কুটুর লকডাউন। লকডাউন বাস্তবায়নে সর্বত্রই মাঠে নেমে কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, স্কাউট, পৌরসভা, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানব সেবক আব্দুল হামিদ কবিরাজ।

মানব সেবক এই লোকটি সাইকেলে চড়ে করোনা সংক্রমণ এড়াতে গানের মধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। করোনার ভয়াবহতা তুলে ধরছেন গানের সুরে সুরে । পাশাপাশি মাঠ পর্যায়ে চরম ভুমিকা রাখছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে পুরো শহর জুড়ে টহল দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন।জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল রয়েছে বন্ধ। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। রাস্তায় মানুষের চলাচল নেই বললেই চলে, নেই কোনো চায়ের দোকানে আড্ডা ,এমন কি সকল প্রকার দোকান পাটে ঝুলছে তালা।

জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না কেউ কঠোর নিষেধাজ্ঞা মেনে চলছেন সাধারণ মানুষ। করোনার সংক্রমণ এড়াতে সরকারের বিধি-নিষেধ মোতাবেক সুস্থ-সুন্দর ভাবে পালিত হচ্ছে কটুর লকডাউন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin