সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

শিক্ষকতার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা নেত্রকোণার জিন্নাতুল ইসলাম

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

atOptions = { ‘key’ : ’65b86877a120296453502308bb44c002′, ‘format’ : ‘iframe’, ‘height’ : 90, ‘width’ : 728, ‘params’ : {} }; “>পেশায় একজন শিক্ষক, শিক্ষকতার পর যে অবসর সময়টুকু থাকে সেই সময় বাড়ির আশেপাশের পরিত্যাক্ত জায়গা কাজে লাগিয়ে নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন ও ছাত্রদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছেন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের শিক্ষক জিন্নাতুল ইসলাম।
ছাত্র অবস্থা থেকে কৃষি ও উদ্যোক্তা হওয়ার প্রতি প্রবল ইচ্ছে ছিল জিন্নাতুল ইসলামের।
মাস্টার্সে পড়া অবস্থায় ২০০৬ সালে পোল্ট্রি খামার গড়ে তুলেন স্বউদ্যোগে,গড়ে তুলেন সুফিয়া পোল্ট্রি খামার।
তাছাড়া বাড়ির সামনে পুকুরে বানিজ্যিক ভাবে চাষ করছেন বিভিন্ন প্রজাতির মাছ।
এবার বানিজ্যিক ভাবে শুরু করেছেন বিজ্ঞান ভিত্তিক বস্তায় আদা চাষ। বাড়ির পাশে পতিত জমিতে উৎপাদন করছেন বিভিন্ন প্রজাতির শাক সবজি।

নেত্রকোনা কৃষি বিভাগের সহায়তায় গড়ে তুলেছেন পুষ্টি বাগান। কৃষি এবং প্রাণিজ পুষ্টি চাহিদা পূরণে এবং বেকার প্রাক্তন ছাত্রদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন নেত্রকোণা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক। এতে একদিকে যেমন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে অন্যদিকে স্থানীয় বাজারে উৎপাদিত পণ্য সরবরাহ করে স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জিন্নাতুল ইসলাম ও তার প্রতিষ্ঠান।

প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা জিন্নাতুল ইসলাম জানায় “আমি ২০০৬ সালে মাস্টর্সে পড়া অবস্থায় উদ্যোক্তা হওয়ার মনোবাসনা থেকে প্রথমে পোল্ট্রি খামার গড়ে তুলি।
সেই সময় পোল্ট্রি সেক্টরের এত ব্যাপকতা ছিলনা। বয়লার বাচ্চা ও মাংসের তেমন চাহিদা ছিল না।নবাগত প্রযুক্তি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমি এই সেক্টরে ছাত্র জীবন থেকেই কাজ করছি।

এরই মাঝে আমি শিক্ষকতা পেশায় যুক্ত হই,আমার অনেক ছাত্র পড়াশোনা শেষ করে নিজে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে পোষন করে তাদেরকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে এবং আমার প্রজেক্টে হাতে-কলমে শিখিয়ে দিচ্ছি যাতে তারা স্বাবলম্বী হতে পারে।
নতুন উদ্যোক্তাদের প্রতি আমার পরামর্শ নতুনরা যেন প্রথমেই বড় অংকের বিনিয়োগ না করে ছোট আকারে শুরু করে।দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে প্রজেক্ট বড় করা উচিৎ।
চাকরির বাজার যেহেতু ছোট তাই চাকরির পিছনে না ছুটে ছাত্রদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি।

পরিশ্রম ও একাগ্রতা থাকলে চাকরির পাশাপাশি যে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব তার জ্বলন্ত উদাহরণ শিক্ষক জান্নাতুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin