বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

শুভ্র হত্যার ১ বছর অতিবাহিত,  বিশাল স্মরণসভা অনুষ্ঠিত 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়  স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও এক স্মরণসভার আয়োজন করে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ। ১৭ অক্টোবর (রবিবার) বিকাল ৩টায় স্থানীয় ধানমহালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. নাজিম উদ্দিন আহমেদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা,  সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. সামীউল আলম লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু , জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক ড. একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য এড. নীলুফর আনজুম পপি, সদস্য নাজনীন আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মুর্শেদুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধুভূষণ  দাস, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনায় বক্তারা শুভ্র হত্যার দ্রুত বিচারের দাবী জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin