শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

সফলতার এক বছর পার করলেন কেন্দুয়ার ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দকার

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৬৩৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার । তিনি এ উপজেলায় সফলতার সাথে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরের পদার্পণ করেছেন । এ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে তিনি গত ২১ জুন ২০২০ইং তারিখে যোগদান করেন । সফলতার ১ বছর পূর্ণ উপলক্ষে গত সোমবার তার নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ১ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়।

এ সময় ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দকারকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম,অফিসার্স ক্লাব, ও উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়। বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন করে কেন্দুয়ার মানুষের নজর কেড়েছেন।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জাতির জনকের শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মইন উদ্দিন খন্দকার ১ বছর পূর্ণ করলেন। ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে কেন্দুয়ার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin