বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
(গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:)
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহ শিক্ষাবোর্ড-এর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকালে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর কার্যালয়ে আল-মাদরাসাতু নূরুল উলুম মাদরাসার ৮ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মো.বিল্লাল হোসেন, মো. বিল্লাল, মো. ছাব্বির,  মো. রমজান আলী, মো. মাহফুজ হোসেন, মো. রায়হান, মো. বায়জিদ হোসেন, মো. রেজাউল করিম।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহ্জাহান কবির হিরার সভাপতিত্বে ও সাংবাদিক হলি সিয়াম শ্রাবণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
এসময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতির গৌরীপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন (ঈশাখাঁ)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রইছ উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন,  আব্দলু কাদির, শামীম খান, ঝিন্টু দেবনাথ, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবির সুমন, মোখলেচুর রহমান, শামীম হোসেন আলভী, আল-ইমরান, শামীম আনোয়ার প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin