সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

সাংবাদিক স্বপন ভদ্রকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাাঁসির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সাংবাদিক সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক স্বপন ভদ্র, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিষ্পত্তি ও সারাদেশে সাংবাদিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হামলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ময়মনসিংহে যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান হোসাইন শাহীদ, যমুনা’র ক্যামেরাপার্সন ও কালবেলার প্রতিনিধি দেলোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায়  ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক গাজী সাদেকের হামলার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।
বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্য্যনির্বাহী সদস্য সুপক রঞ্জন উকিল, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin