রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফর জামান বাবরের আগমনে মদনের বইছে আনন্দ উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

 

(বিষেশ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আগমনে নেত্রকোনা জেলার মদন উপজেলায় বইছে আনন্দ উৎসব । দলীয় নেতাকর্মীদের বাইরেও সাধারণ মানুষের মধ্যেও প্রকাশ পাচ্ছে চরম আকাঙ্ক্ষার প্রতিফলন।

 

দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়,আগামী রবিবার(২৩ শে ফেব্রুয়ারি)দীর্ঘ ১৭ বছর কারাবরণ শেষে তিন দিনের সফরে নিজ মাতৃভূমি মদন উপজেলায় আসছেন লুৎফুজ্জামান বাবর।ঐদিন সকালে ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা করবেন তিনি। বিকালে নেত্রকোনার ঐতিহাসিক মুক্তার পাড়া মাঠে এক সম্মেলনে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ের মত বিনিময় করবেন এবং রাতে মদনে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। তারপরের দিন ২৪ শে ফেব্রুয়ারি তার নির্বাচনীয় এলাকা খালিয়াজুরী উপজেলায় ও ২৫শে ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলা বিএনপির দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা করবেন।

 

বাবরের আগমন উপলক্ষে মদন উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে চরম উত্তেজনা ও আকাঙ্ক্ষা।যে যার মত করে ব্যানার পেস্টুন এর মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

 

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল জানান,ভাটি বাংলার উন্নয়নের রূপকার,বারংবারের কারানির্যাতিত নেতা লুৎফুজ্জামান বাবরের আগমন উপলক্ষে মদন উপজেলা বিএনপি,যুবদল সহ তিন চার হাজার নেতাকর্মী নেত্রকোনা উপস্থিত হয়ে আমাদের নেতা লুৎফুজ্জামান বাবরকে শুভেচ্ছা জানাবো ও উনাকে সাথে নিয়ে আমাদের উপজেলা আসবো।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, দীর্ঘ ১৭ বছর কারাবরণ শেষে আমাদের নেতা
লুৎফুজ্জামান বাবর নিজ মাতৃভূমিতে ফিরে আসছেন এতে এলাকা নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।রবিবার রাতেই মদন উপজেলার বিএনপির সহ অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মীদের সাথে মত বিনিময় করবেন তিনি। তিনি যে দিকনির্দেশনা দিবেন সেই নির্দেশনা মতেই মদন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা কাজ করবেন বলে আশা প্রকাশ করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin