সোমবার, ১১ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানি ও গাজায় হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

 

(সৈয়দ সময়)

 

সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন হয়রানি এবং গাজায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নেত্রকোণার সদর উপজেলায় কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়।

কুনিয়া কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ ও নারী দল সদস্যদের উদ্যোগে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘর সহায়তায় এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন কুনিয়া কমিউনিটি ফোরামে সভাপতি কামাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইয়ুথ গ্রুপে সভাপতি জেনি আক্তার।

 

মানব বন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, কমিউনিটি ফোরামের সহ-সভাপতি তাহমিনা আক্তার, সদস্য আ. রশিদ ও মাসুম কবির ,নারী দল নেত্রী শাপলা আক্তার, মমতা বেগম, ইয়ুথ গ্রুপের মোবাশ্বিরা আক্তার, টুম্পা আক্তার প্রমুখ।

 

বক্তারা বলেন ,আজকে আমাদের নারীরা কোথায়ও নিরাপদ না। পরিবার সদস্য, আত্নীয়-স্বজন এমন কি বাবার কাছেও মেয়ে ধর্ষিত হচ্ছে। আমরা এখন কাউকে বিশ্বাস করতে পারিনা। আমাদের এখন সচেতনতার পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দুর্গাপুরে বাবা কর্তৃক মেয়ে ধর্ষণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী বলেন, একজন পুরুষ হিসেবে আমরা লজ্জিত। নারী প্রগতি সংঘ বার বার এই বিষয়গুলো বিভিন্ন মিটিংয়ে আলোচনা করে। কিন্তু আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করেন নাই। আজকে আমাদের চারপাশে অহরহ এমন ঘটনা ঘটছে। আমাদের উচিত প্রতিরোধ গড়ে তোলা।

 

সভাপতির বক্তব্যে কমিউনিটি ফোরাম সভাপতি কামাল হোসেন বলেন, আমরা কমিউনিটি ফোরাম আজকে থেকে কথা দিলাম আমাদের এলাকায় নারী নির্যাতন ও যৌন হয়রানির মতো কোন ঘটনা ঘটলে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমাদের মেয়েরা নিরাপদে স্কুল কলেজে ও বাজারে যাবে। আমরা তাদের নিরাপত্তা দিব। পাশাপাশি গাজায় ইজরায়েল কর্তৃক যেভাবে শিশু হত্যা করা হচ্ছে এর নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি জাতিসংঘের কাছে দাবি জানান, এভাবে চুপ করে বসে না থেকে কঠোর পদক্ষেপ নিয়ে গাজায় শিশু ও নারী হত্যার বিচার করা।
মানববন্ধনে নারী দল, ইয়ুথ গ্রুপ, কমিউনিটি ফোরাম সদস্যসহ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin