শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

সুষ্ঠ নির্বাচনের দাবিতে নেত্রকোণা প্রেসক্লাবে ইউপি চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৯০৮ বার পড়া হয়েছে

সুষ্ঠ নির্বাচনের দাবিতে ও কর্মী-সমর্থকদের উপর হামলা, নির্যাতন এবং হেনস্থার প্রতিবাদে নেত্রকোণায় সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

নেত্রকোণা সদর উপজেলার ৬নং লক্ষীগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে এস এম শফিকুল কাদের সুজা তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আজহারুল হক তুহিনের সশস্ত্র কর্মীরা গত ২৭শে অক্টোবর সুলতানগাতী গ্রামে আমার কর্মীদের উপর হামলা করে ১০/১২জনকে আহত করে। গুরুতর আহত কমল খানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকীদেরকে নেত্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়। তুহিনের কর্মীরা ২৮ অক্টোবর লক্ষীগঞ্জ বাজারে আমার নির্বাচনী অফিস ভাংচুর করে। ২৯ অক্টোবর বিরামপুর বাজারে আমার কর্মীরা নির্বাচনী প্রচারণা চালাতে গেলে তুহিনের কর্মীরা ধাওয়া করে বাজার থেকে তাড়িয়ে দেয়। তুহিনের সশস্ত্র কর্মীরা ৫ নভেম্বর গদাইকান্দি গ্রামে আমার কর্মী সমর্থকদের আমার নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহন না করার জন্য হুমকি দেয় এবং পিচের মাথা বাজারে আমার সমর্থক ফজলুর চায়ের দোকানসহ আরো কয়েকজনের দোকান পাট বন্ধ করে দেয়।
এছাড়াও তুহিনের স্বশস্ত্র কর্মীরা বাহির থেকে লোক এনে কেন্দ্র দখল করবে বলে এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমার কর্মী সমর্থকদের কেন্দ্রে না যাওয়ার জন্য গ্রামে গ্রামে সশস্ত্র মহড়া দিয়ে সাধারণ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করছে। বর্তমানে আমার ইউনিয়নে কোথাও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান নেই। তাই লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং অধিক ঝুঁকিপুর্ণ বিরামপুর, বেলাটী, হাসামপুর, লক্ষীগঞ্জ ও বায়রাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গুলোতে অধিক সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করার জন্য সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে জোর দাবী জানাচ্ছি।

০৮/১১/২১ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin