
(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)
নেত্রকোনার মদন পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল হান্নান তালুকদার, তার স্ত্রী খুশনো চৌধুরী, ছেলে মুজিবুল হাসান খালেদ, রেজয়ানুল হাসান ইমন ও আবরার হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।