শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা প্রতিবন্ধী ও তার পরিবার

সুপক রন্জন উকিল, গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে
 ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদের উদ্যোগে  ২০২১-২২ অর্থবৎসরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায়  প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে  এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, ভাংনামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হক প্রমুখ।
বিভিন্ন ইউনিয়নের যারা হুইল চেয়ার পেলেন তারা হচ্ছেন মোঃ বিল্লাল হোসেন, সাদিয়া, মোঃ সিদ্দিক, মংলা মিয়া, জামিলা, মোছাঃ মিনারা বেগম, মোঃ মিলন মিয়া, মোঃ আবুল হাসেম, খায়রুল ইসলাম, মোঃ মোক্তার, মোঃ মঞ্জুরুল হক, ইয়াজ আলী প্রমুখ। এসময় গত ইউপি নির্বাচনে ফুটবল প্রতীক বরাদ্দ পাওয়ার পর বাড়ী ফেরার পথে শ্যামগঞ্জ রেল গেইটে রেল দুর্ঘটনায় দুই পা হারানো মোঃ মোখলেস মিয়াকেও একটি হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে  প্রতিবন্ধী ও তার পরিবারের লোকজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin