বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮ গুণী ব্যক্তি পেলেন বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

দেশের ১৮ জন গুণী পেলেন বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর পরেশচন্দ্র মোদক আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অ্যাওয়াডপ্রাপ্ত গুণীজনরা হলেন শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে- কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক যতীন সরকার, মোঃ নূরুল ইসলাম, কবি সুফিয়া বেগম, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, গবেষণায়- ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ড. মো. মেহেদী মাসুদ, সমাজসেবায়- মো. আব্দুর রহিম খান (পিপিএম), চিত্রনায়িকা রোজিনা, এমএ মালেক, সাংবাদিকতায়- বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সুবীর বসাক, ম.নূরুল ইসলাম, জীবন ইসলাম, হেমায়েত হোসেন, ফরিদ খান, মো. আলতাব হোসেন, মো. বাবুল হোসেন।
বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন সরকার জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অঙ্গনের বেশ কয়েকজন গুণীজনকে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গৌরীপুর উপজেলার ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin