শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

৩ মাস যাবৎ ভিজিডি’র চাল না পেয়ে কার্ডধারীদের বিক্ষোভ

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ভিজিডি কর্মসূচীর ৩মাসের চাল না দেয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সুবিধাভোগীরা। রোববার (১৯ ডিসেম্বর) উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের সুবিধাভোগীরা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচীর আওতায় প্রতি কার্ডধারীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও ৩মাস যাবত চাল না পেয়ে বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের চাল দেয়ার দাবী জানায়। তঁারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা বেগম আকন্দ জানান, উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ২৮২জনের প্রত্যেকের ৩০ কেজি করে প্রতিমাসে ৮.৪৬ টন চালের নির্ধারিত ডিও (গোদাম থেকে উত্তোলনের অনুমোদনপত্র) দেয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের ডিও ওই মাসের ৯তারিখ, অক্টোবর মাসের ডিও ওই মাসের ৭তারিখ ও নভেম্বর মাসের ডিও ওই মাসের ৭তারিখে প্রদান করা হয়েছে। ইউপি নির্বাচন হওয়ায় ডিসেম্বর মাসের ডিও ইউনিয়ন পরিষদের সচিব বরাবরে প্রেরণের প্রস্তুতি চলছে। চালবঞ্চিত নারীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে এসেছি। চাল বিতরণের রেজিস্টার কেউ দেখাতে পারেনি। চাল উত্তোলন প্রসঙ্গে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল মিয়া জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল নির্ধারিত সময়ে চেয়ারম্যান উত্তোলন করেছেন। নভেম্বর মাসের চাল গুদামে সংরক্ষিত রয়েছে।
চালবঞ্চিত ১৩৬নং কার্ডধারী মো. নজরুল ইসলামের স্ত্রী রুপালী আক্তার জানান, বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নিকট প্রতিমাসেই চাল আনতে গিয়েছি। শুধু চাল বিতরণের তারিখ করেন, চাল দিচ্ছেন না। ১৬৮নং কার্ডধারী কামাল হোসেনের স্ত্রী রিনা আক্তার জানান, ডিসেম্বরসহ চারমাস হলে যাচ্ছে চাল দিচ্ছে না। অবিলম্বে চাল বিতরণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সুবিধাভোগী রাবিয়া আক্তার, পারভীন আক্তার, আমিনা বেগম, মোছা. মদিনা আক্তার, মাজেদা আক্তার, তানজিনা আক্তার, জুলেকা খাতুন, রিনা বেগম, দুলেনা আক্তার, রাবিয়া খাতুন, সেলিনা বেগম, কল্পনা আক্তার, নুর জাহান, মোছা. হোসনেয়ারা, মোছা. জেলী আক্তার, মোছা. কল্পনা বেগম, মোছা. ফুলবানু, রিনা আক্তার প্রমুখ। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, চাল উত্তোলনের পরেও সুবিধাভোগীরা না পাওয়ায় ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে কারণ দর্শানোপত্র দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের গুদামে ২মাসের চাল সংরক্ষিত রয়েছে। চাল বিতরণ করতে গেলেই অতিরিক্ত ১/২লাখ টাকার চাল কিনে প্রতিবার আমার দিতে হয়। ২৬ডিসেম্বর নির্বাচন হয়ে গেলে অবশ্যই ২৮ডিসেম্বরের মধ্যে সবার চাল বিতরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin