সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

৪২ বছরের ইমামতির ইতি—আনন্দ বাজার শাহী জামে মসজিদে আবেগঘন বিদায়ে সম্মানিত মাওলানা কুতুবউদ্দিন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

আনন্দ বাজার শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন দীর্ঘ ৪২ বছর নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে ইমামতি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন।

তার এই অবসর গ্রহণ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মুক্তি, সেক্রেটারি মুখলেসুর রহমান, বিএনপি নেতা সানাউল্লাহ, আহমেদ তন্ময়, রাশেদুল ইসলাম জুয়েল, মহল্লাবাসী আতিকুল ইসলাম চঞ্চলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে মাওলানা কুতুবউদ্দিনের দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা উল্লেখ করেন, তিনি শুধু একজন ইমামই নন, বরং এলাকার মানুষের নৈতিক ও ধর্মীয় পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠান শেষে মহল্লার যুবসমাজের উদ্যোগে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে তার বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

বিদায় বক্তব্যে মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য দোয়া কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin