শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৭১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়  পৌর শহরে ২নং রেলগেইট এলাকার মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসার মোঃ মাসুম মিয়া (৮) নামে এক শিশু ছাত্র ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাংহাটি এলাকার সোলেমান ও মাজিদা বেগমের ছেলে। এ ঘটনায় শিশুর নানা স্থানীয় মমরুজ আলী ১০ জুন গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন (জিডি নং-৪২৫)।
শিশুর নানা মমরুজ আলী জানান, তার নাতি উল্লেখিত মাদ্রাসায় দুই বছর ধরে লেখাপড়া করে আসছে। ৬ জুন কাউকে কোন কিছু না বলে সে সকলের অগোচরে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খুজাখুঁজি করেও তার নাতির সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, নিখোঁজ মাসুমের বয়স আট বছর, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৩ ফুট, স্বাস্থ্য স্বাভাবিক। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও কালো চেক রঙের লুঙ্গি। শিশুটির সন্ধান পেলে ০১৯৪৮-৩৯৬১০২ ও ০১৬১৪-১৪৯১৮৩ এ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin