
(হৃদয় রায় সজীব)
নেত্রকোনা সদর উপজেলার ৯নং চল্লিশা ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫ টায় চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কান্নায় ভেঙে পরে চল্লিশা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চল্লিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহম্মেদ ‘র ‘সভাপতিত্ত্বে সদর উপজেলা সাবেক ছাত্র নেতা একলাস উদ্দিন খানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহব্বায়ক ডাঃ আনোয়ারুল হকের ছোট ভাই জহিরুল ইসলাম, নেত্রকোনা সদর থানার সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম খান, চল্লিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, ৯নং চল্লিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাইজুল ইসলাম তাইজুল, সাবেক জেলা ছাত্রদল নেতা শহীদুল্লাহ্ বাহার মাসুম,জেলা বিএনপির সদস্য সেলিম আহম্মেদ খান, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম মোল্লা, নেত্রকোনা সদর উপজেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক সৈয়দ খালিদ আতিক, নেত্রকোনা জেলা শাখার জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এফ আই রাসেল,যুগ্ম আহব্বায়ক সাঈদূর রহমান, ৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান ও ৪ নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন ও নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।