গতকাল রোববার সন্ধ্যায় নেত্রকোনার আটপাড়ার শুনই ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরার নেতৃত্বে উপজেলার গোয়াতলা সেতুর বাজার থেকে শান্তিপূর্ণ মিছিলটি বের হয়ে স্বল্প শুনই, মল্লিকপুর শুনই, গোয়াতলা পদক্ষিণ করে মল্লিকপুর শুনই শেষ হয়ে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবায়েত মানিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান কামাল, শুনই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর মিয়া, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাহের উদ্দিন, নেত্রকোণা জেলা তাঁতীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন আহলাদ, সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.