২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন খন্দকার প্রেস ব্রিফিং করেছেন। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২য় পর্যায়ে নতুন ঠিকানা পাচ্ছেন কেন্দুয়ার ৫৬ জন ভূমিহীন। শনিবার বিকাল ৫ টায় এ বিষয়ে গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস বিফিং এ বলা হয় আশ্রয়ণ- ২ প্রকল্পের ৫৬ টি ঘরের মধ্যে ২০ টির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ৩০ টি ঘরের মাটি ভরাট ও বসানোর কাজ চলমান। দ্বিতীয় ধাপে চার ক্যাটাগরীতে বরাদ্দকৃত ঘরের মধ্যে সাধারণ ভূমিহীন পুরুষের জন্য ৩০ টি,সাধারণ ভূমিহীন মহিলা ১৪ টি,হিজড়া জনগোষ্ঠী ৮ টি, ভিক্ষুককের জন্য ৪ টি ঘর প্রদান করা হচ্ছে। প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভূমি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.