প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ
টাকা বাজি ধরে চলছে ষাঁড়ের লড়াই

স্থানীয় কয়েকজন জানান, ঘটনার দিন স্থানীয় একটি জুয়ারী চক্র উল্লেখিত স্থানে পাশ্ববর্তী নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া এলাকার জনৈক দুই ব্যক্তির দুটি ষাঁড়ের মাঝে এ লড়াইয়ের আয়োজন করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই এ স্থানে খুব ভোরে এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা থাকে। স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ভোরে এ লড়াই দেখতে এসে টাকা বাজি ধরেন। এতে আয়োজকদের পকেট ভারী হলেও সর্বশান্ত হন সাধারণ মানুষ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে তিনি অবগত নন। ঘটনাটি খতিয়ে দেখে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.