দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল হাসান হৃদয়। নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায় বরাবরের মতো এবারও রয়েছে যুবলীগের প্রার্থীদের নিয়ে নানান জল্পনা কল্পনা।
এবারের যুব লীগ প্রার্থীদের মধ্যে রয়েছে অন্যতম ও জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের এক চমক।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান,এক নং কুল্লাগড়া ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা সূর্যোদয় সমাজসেবা সমবায় সংঘ(ক্লাব) এর সভাপতি এবং বর্তমান পৌরসভার মেয়র জনাব আলাউদ্দিন আলাল সাহেবের সুযোগ্য ভাতিজা রবিউল হাসান হৃদয় দুর্গাপুর উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছে।
উপজেলার এক সুপরিচিত মুখ তিনি তার ছাত্র রাজনীতি জীবন থেকে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে ভালোবেসেছে ও সাহায্য করে এসেছে।
প্রার্থীর সাথে কথা বলে জানা যায়,তিনি উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে বলেছেন দুর্গাপুর উপজেলা কে মাদকমুক্ত,সন্ত্রাস মুক্ত,দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবেন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আর ও শক্তিশালী করবে এই লক্ষ্যে এগিয়ে যাবে।
অসহায় গরীব দুখী মেহনতী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ও দিয়েছেন তিনি।জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল হাসান হৃদয়।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.