বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আর ঘাতক দালালদের অপ-তৎপরতা বন্ধের লক্ষ্যে নেত্রকােনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনকল্পে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকােনা জেলা শাখা শুক্রবার বিকলে জেলা প্রসক্লাব মিলনায়তনে এ আলাচনা সভা আয়াজন করে।
বাবু কেশব রঞ্জন সরকাররে সভাপতিত্বে অধ্যক্ষ মােহাম্মদ তােজিম উদ্দিন ফকির ও সাংবাদিক হানিফ উল্লাহ আকাশের সঞ্চালনায় আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেদ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেদ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর, জেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন খান, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মোঃ আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযােদ্ধা আজগর আলী খান পনী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুক, সাবেক যুবলীগ নেতা এস বি খান শাহীনসহ অন্যান্য নেতৃবৃদ।
আলােচনা সভা শেষে উপস্থিত লােকজনের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি কাজী মুকুল জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবু কেশব রঞ্জন সরকারকে আহায়ক ও নেত্রকােনা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমদকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি ঘাষণা করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.