প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৩, ৮:১১ পূর্বাহ্ণ
নেত্রকোণায় শিশু পার্কের নামে অশ্লীল, ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলার আলোকদিয়া গ্রামে ডিজনি চিলড্রেন পার্কে অশ্লীল, ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ৬নং সিংধা ইউনিয়নবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর হেলেনা আক্তার, ইউপি সদস্য জিন্নাতুল ইসলাম (হীরা), মোঃ আব্দুল কাইয়ুম, সাইদুল ইসলাম, হালিমা আক্তারসহ এলাকার ৩ শতাধিক সকল স্থরের মানুষ।
পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.