"সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি" এ স্লোগানকে ধারণ করে নেত্রকোণার আটপাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে ।
আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাকিল আহমেদ এ সভার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু প্রমুখ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.