প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২১, ৮:০৮ পূর্বাহ্ণ
নেত্রকোণার পূর্বধলায় জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, হাসিমা আক্তার বিরহী, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, যুবলীগ সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, জেলা ছাত্রলীগের সদস্য হাছিবুর রহমানসহ অংগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.