প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ১০:১৯ পূর্বাহ্ণ
নেত্রকোণায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণার বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন তালুকদারের বাড়ীর আঙ্গিনার কাঁঠাল গাছে সমলা (৪০) নামে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির আঙ্গিনায় গৃহকর্মী সমলার লাশ গাছে ঝুলতে দেখে মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ৪/৫ মাস আগে এই ঠিকানা বিহীন মহিলার থাকা খাওয়ার জায়গা না থাকায়, আমার বাড়ীতে গৃহকর্মীর কাজ দেওয়া হয়। আজ ভোর বেলায় বাড়ির আঙ্গিনার কাঁঠাল গাছে তার মরদেহ দেখতে পেয়ে আমি পুলিশকে খবর দেই।
এ ব্যাপারে সদর সার্কেল মোরশেদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সমলা নামের ঠিকানা বিহীন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.