নেত্রকোণায় ৬ দফা দাবীতে প্রান্তিক পোল্ট্রি খামারিরা মানববন্ধন করেছে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংঠনের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ মানববন্ধন কর্মসূচীতে জেলার সকল পোল্ট্রি খামারিরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন ,সারা দেশের প্রান্তিক পর্যায়ে খামারিদের বাচাতে ব্রয়লার মুরগীর খাবার ও বাচ্চার দাম কমানোসহ রেডি মুরগীর উৎপাদন বন্ধের দাবি জানান।
এছাড়া প্রান্তিক খামারিদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রাণিসম্পদ মন্ত্রনালয় কর্র্তক রেজিস্ট্রেশনের ও দাবি জানান তারা।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.