জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোণায় জেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে ৮৪ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিকল্পনা বিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সচিব ( শিল্প ও শক্তি বিভাগ) এ কে এম ফজলুল হক, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.