প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ৬:০৯ অপরাহ্ণ
নেত্রকোণায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৪৫ লক্ষ ৫৬ হাজার ৩১০ টাকা মূল্যমানের ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মারফত জানান, ২ রা নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৩টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)এর অধীনস্থ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অবস্থিত মোহনপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইউনুছ আলী এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারত হতে চোরাকারবারীরা মালামাল
নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
বিজিবির টহল দল ঘটনাস্থল হতে বিপুল পরিমাণ ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ করে।
জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৪৫ লক্ষ ৫৬ হাজার ৩১০ টাকা।
জব্দকৃত চোরচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.