প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২১, ১১:২৩ পূর্বাহ্ণ
নেত্রকোণায় রৌহা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

দলকে তৃনমুল পর্যায়ের আরও বেশি সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোণা সদর উপজেলার ১০নং রৌহা ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় নতুন হাসপাতাল রোডস্থ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের রাজনৈতিক চেম্বারে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রৌহা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল ইসলাম খান শিপনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপনের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবির সবুজ,জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল হক চৌধুরী সুজন, নেত্রকোণা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক তালুকদার, যুবদলের সদস্য সচিব এস এম তানভীর ইসলাম রাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লেবুসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সরকারের জেল, জুলুম, হুলিয়া উপেক্ষা করে সর্বস্থরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.