সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন আর জনষনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির স্বর্ণ শিখরে পৌঁছে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে।তাই দেশরত্ন শেখ হাসিনার কোন বিকল্প নেই।
আজ দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ আওতায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৮৯০ মিটার নেত্রকোণা-কেন্দুয়া-মদনপুর বাজার ভায়া বাংলাফেরিঘাট সড়ক নির্মাণ কাজ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দীপক দাস গুপ্ত, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হীরা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম ফকির সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নেত্রকোণা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.