প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৮:১১ পূর্বাহ্ণ
নেত্রকোণায় সন্ত্রাসী কায়দায় রেন্ট্রি গাছ কেটে ফেলার অভিযোগ

নেত্রকোণা সদর উপজেলার কুনিয়া পশ্চিম পাড়া গ্রামের শ্রী সাধন চন্দ্রের একটি বড় রেন্ট্রি গাছ জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় কেটে নিয়ে যাচ্ছে প্রতিবেশী সুজন মিয়া গংরা।
জানা যায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার শালিস হয়েছিল।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সুজন গংরা সন্ত্রাসী কায়দায় গরীব নিরিহ সংখ্যালঘু সাধনের সীমানায় বড় একটি রেন্ট্রি গাছ যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা কেটে নিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সাধন গতকাল মঙ্গলবার নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.