দীর্ঘ সময় পর গেল বছরের ২৬ শে জুন অনুমোদিত হয়েছে নেত্রকোণা জেলা ছাত্রলীগের কমিটি। এরই রেশ ধরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে জেলার ছাত্রসমাজ।
ইতোমধ্যে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে নেত্রকোণা জেলা শাখার অন্তর্ভুক্ত বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ কমিটি। সেই সাথে শেষ হয়েছে জীবনবৃত্তান্ত নেওয়ার কার্যক্রম। তাই ছাত্রলীগ কর্মীদের নতুন করে পুরনো সেই আশায় বুক বাঁধতে আর কোনো বাঁধা নেই, এমনটাই বললেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।
এই নিয়ে বিভিন্ন শাখায় শুরু হয়ে গেছে নেতৃত্ব পাওয়ার দৌড়ঝাঁপ। যারা নেতৃত্বে আসবে তাদেরকে জনবিচ্ছিন্ন না হয়ে জনকল্যাণে কাজ করার আহবান জানান এই নেতা।
এভাবেই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য'র আস্থার প্রতিফলন ঘটাতে ব্যস্ত সময় পার করছেন ছাত্রলীগ নেতা সোবায়েল আহম্মেদ খান।
তিনি বলেন, লেখক ভট্টাচার্য দাদার টাঙ্গাইল ছাত্রলীগ সম্মেলনের সেই কথাটিতে আমি বিশ্বাসী। ছাত্রলীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু সহিংসতা থাকবে না। উনার নির্দেশ নেত্রকোণা জেলা ছাত্রলীগে আজ প্রতীয়মান হয়েছে।
ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো। কারণ দিনশেষে ভুলে গেলে চলবে না যে আমরা সকলেই মুজিব আদর্শের ছায়াতলে আছি। তাই সহিংসতাহীন প্রতিযোগিতামূলক রাজনীতির চর্চা করে যাবো।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.