প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ
নেত্রকোণা মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দুটি ভবন উদ্বোধন

বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অত্র বিদ্যালেয়র সহকারী শিক্ষক মোঃ ওয়াহাব মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, বিজ্ঞ পিপি এডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি বাংলাদেশ টি বোর্ডের জেনারেল ম্যানেজার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, মৌগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মলয় কান্তি মজুমদার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জাহেদ আলীর পুত্র হুমায়ুন কবির প্রমুখ।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ জানান, ২ কোটি ৮৪ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৭৮ টাকা ব্যায়ে চার তলা একটি ভবন ও ৭১লক্ষ ২৫ হাজার টাকা ব্যায়ে একতলা ভবনের উপর দ্বিতীয় তলা ও তৃতীয় তলা ভবন নির্মান করা হয়।
পরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.