নেত্রকোনা প্রতিনিধি:
বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচির প্রচারে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক গণসংযোগ করেছেন।
শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদিঘী বাজার থেকে শুরু করে তেগরিয়া, সেম্পুনি ও ফকিরের বাজারে লিফলেট বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরে এর গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন।
গণসংযোগকালে ডা. আনোয়ারুল হক বলেন, “আমরা জনগণের রাষ্ট্র গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশে সত্যিকারের গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।” তিনি বলেন, “এই লক্ষ্য অর্জনে জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।”
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, সাবেক অর্থ সম্পাদক এস এম মুসা, জেলা কৃষকদলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও শফিউল আলম খান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লাক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সম্পাদক এহসান ও শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সম্পাদক সামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ রাজিব এবং আবুল কালাম আজাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.