প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ
নেত্রকোনার আটপাড়ায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার আটপাড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে আটপাড়া উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান খান, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন, শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উজ্জামান রোকন প্রমুখ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.