প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে মাদরাসার ছাত্রের মৃত্যু
![]()
নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে মোঃ ইছাক মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে।
মৃত মোঃ ইছাক মিয়া গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে ও গাভারকান্দা হাফিজিয়া মাদরাসার ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ইছাক বাড়ির সামনে খেত হইতে কচুর লতি তুলতে যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতে মৃত ইছাকের লাশ দাফন কাপনের জন্য তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.