প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২১, ৮:০০ পূর্বাহ্ণ
নেত্রকোনায় সুশাসনের লক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতাঃ আকাঙ্খা ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনুষ্ঠানের শুরুতেই গণতন্ত্রের মানষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খানের প্রয়াণ দিবস উপলক্ষে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সুজনের নেত্রকোনা জেলা শাখার সভাপতি সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা পৌরসভার প্যানেল অব মেয়র এস এম মহসীন আলম।
কর্মশালায় আন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, সাংবাদিক কবীর হোসেন চাঁন মিয়া, ভজন দাশ, মনোরন্জন সরকার, হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের স্বমন্বয়কারী এ এন এম নাজমুল হোসাইন, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস ও সোহান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের প্রেক্ষিতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের উপায় নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জনগনের স্বার্থে সকল প্রকার লোভ লালসা এবং ভয় ভীতির উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.