নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরের সাউদপাড়ায় প্রতিষ্ঠিত সাউদপাড়া উন্নয়ন সমাজ কল্যাণ সমিতি কর্তৃক প্রতিবছরের ন্যায় এবারও ঈদ-উল ফিতরকে সামনে রেখে গরীর অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সংগঠনটির সভাপতি মুকুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আলম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম আহমেদ খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র ওয়র্ডের সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আনিছুর রহমান রতন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল,bসাংবাদিক রাখাল বিশ্বাস, মহিউদ্দিন সরকার প্রমুখ। এছড়াও মহল্লার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.