(সৈয়দ সময়,নেত্রকোনা)
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় (এমআরপি ) বাস্তবায়নসহ নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অব্যাহত রাখা , ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনা করা , জেলা শাখার সাধারণ কেমিস্টদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কাজ করে ।
স্বাস্থ্য সেবা প্রদানেরধারা অব্যাহত রাখতে আব্দুর রউফ কে সভাপতি ও মোঃ মোকশেদুল মুর্শেদ কে সিনিয়র সহ-সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট নেত্রকোনা জেলা শাখা কমিটি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে ।
সমিতির প্যাডে লিখিতভাবে নেত্রকোনা জেলা কমিটি অনুমোদন করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী ।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি নেত্রকোনা জেলা শাখার কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে রয়েছে সভাপতি- আব্দুর রউফ , সিনিয়র সহ-সভাপতি -মোঃ মোকশেদুল মুর্শেদ , সহ-সভাপতি -মোঃগিয়াস উদ্দীন, সহ-সভাপতি -সনজিৎ কুমার সাহা রায়, সদস্যরা হলেন, শাকিল হাসান খান মোহন , মোঃ আজাদ রহমান , মোঃ কাইয়ুম খান উত্থান ,আলোক সরকার,দীন মোহাম্মদ হাবিব খান, মোঃ মোজাম্মেল হক সবুজ, এনামুল হক, বিপ্লব কুমার তরফদার,সুজন রায়, প্রণব রায় রাজু,রাজন কুমার সরকার, আবুল হাসনাত মোঃ ফারুক লিটন , মোঃ আল আমীন।
নব নির্বাচিত কমিটি অনুমোদিত তারিখ থেকে পরবর্তীতে ৬ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কার্যকরী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা কেন্দ্রীয় কমিটির থেকে প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.