প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২২, ৪:৩৭ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় ছাত্রের ফাসিঁতে ঝুলে আত্মহত্যা। লিখে গেছে চিরকুট

নিহত যুবক গৌরীপুর উপজেলার মাওহা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ কালন মাস্টারের বড় ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নিজ ঘরে পড়ার রুমে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। মৃত্যুর পূর্বে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেই চিরকুটটি পুলিশ উদ্ধার করেছে।
গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চিরকুটে নিহত যুবক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি।
এদিকে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা তার পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাটি ও স্থানীয় লোকজন। প্রজ্ঞার মৃত্যুতে গৌরীপুরে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। এলাকায় বিরাজ করছে নিস্তব্ধতা।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.