আলবেনিয়া থেকে ভারতে এসে মানবসেবায় জীবন উৎসর্গ করা মহিয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে রাজধানীর বিজয়নগরের অরনেট হোটেলে অনুষ্ঠিত হয় ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’।
শিক্ষা, কবিতা ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে নেত্রকোনার বিশিষ্ট কবি ও প্রধান শিক্ষক সাইফুন্নাহার শিউলি এ বছরের মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ কবির হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ, ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক, আলী আশরাফ আখন্দসহ অন্যান্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি সাইফুন্নাহার শিউলি বলেন—
“মানবতার কল্যাণে জীবন উৎসর্গকারী মাদার তেরেসার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জীবনের নানা প্রাপ্তি-অপ্রাপ্তির ভিড়ে এ পুরস্কার আমার জীবনে অনন্য মাত্রা যোগ করেছে। শিক্ষা, কবিতা আর মানব কল্যাণে অবদান রাখায় আমাকে মনোনীত করায় আমি কৃতজ্ঞ। ‘নেত্রকোণার কন্যা’ আখ্যা আমাকে গর্বিত করেছে। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে।”
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.